KRONOS.English

গোপনীয়তা

কার্যকর: ৪ অক্টোবর ২০২৬

আপনি kronos.com.bd-তে এলে, ফর্ম পূরণ করলে, আমাদের মেসেজ বা কল করলে, কিংবা আমাদের ফেসবুক লিড ফর্মে উত্তর দিলে Kronos Consulting Services ("Kronos", "আমরা") কী তথ্য নেয়, এই পাতায় তা বলা আছে।

আমরা কারা

Kronos Consulting Services বাংলাদেশভিত্তিক একটি পরামর্শদাতা প্রতিষ্ঠান। আমাদের ইমেইল: support@kronos.com.bd।

আমরা কী তথ্য নিই

আপনি যা দেন, আর সাইট কীভাবে ব্যবহার হচ্ছে তার সাধারণ তথ্য:

  • যোগাযোগ ফর্ম: আপনার নাম, ফোন নম্বর, ব্যবসা বা ফেসবুক পেজের নাম, এবং কী সাহায্য চান।
  • হোয়াটসঅ্যাপ ও ফোন: আপনার নম্বর এবং আপনি আমাদের যে মেসেজ বা কলের তথ্য দেন।
  • ফেসবুক লিড ফর্ম: ফর্মে আপনার দেওয়া উত্তর।
  • সাইট ও বিজ্ঞাপনের হিসাব: আপনি কোন পাতা দেখেছেন, কোন বিজ্ঞাপন বা লিংক থেকে এসেছেন, আপনার ভাষা ও ডিভাইসের ধরন। অ্যানালিটিক্স ও বিজ্ঞাপন পিক্সেল চালু হলেই কেবল এগুলো ব্যবহার করব, আর শুধু বুঝতে যে কোন বিজ্ঞাপন থেকে সত্যিকারের যোগাযোগ আসছে।

কেন নিই

আপনাকে উত্তর দিতে, দাম জানাতে, আপনার চাওয়া সেবা দিতে, এবং কোন বিজ্ঞাপন ও পাতা থেকে সত্যিকারের কথা শুরু হচ্ছে তা দেখতে। আপনার তথ্য আমরা বিক্রি করি না।

কার সঙ্গে ভাগ করি

আপনার অনুরোধ আমরা একটি ব্যক্তিগত তালিকায় রাখি, যা শুধু Kronos দলের সদস্যরা খুলতে পারেন। সাইট ও বিজ্ঞাপন চালাতে নিচের সেবাগুলো আমাদের হয়ে তথ্য প্রক্রিয়া করে:

  • Google (আমাদের লিড তালিকা, ইমেইল এবং চালু হলে সাইটের অ্যানালিটিক্স)।
  • Meta (ফেসবুক ও হোয়াটসঅ্যাপ, এবং চালু হলে বিজ্ঞাপন পিক্সেল)।
  • Cloudflare (এই সাইট চালানো ও পৌঁছে দেওয়া)।

কতদিন রাখি

আপনার সঙ্গে শেষ কথার পর ২৪ মাস পর্যন্ত লিডের তথ্য রাখি, তারপর মুছে ফেলি। চলমান গ্রাহক সম্পর্ক, ইনভয়েস বা আইনি প্রয়োজনের তথ্য যতদিন দরকার ততদিন থাকে।

তথ্য সংশোধন বা মুছে ফেলা

support@kronos.com.bd-এ ইমেইল করে জানান কী সংশোধন বা মুছতে হবে। আপনার রেকর্ড খুঁজে পেতে আমাদের দেওয়া নাম বা ফোন নম্বর লিখবেন। কাজ হয়ে গেলে আমরা জানাব।

এই পাতার পরিবর্তন

আমরা কী তথ্য নিই তা বদলালে পরিবর্তন কার্যকর হওয়ার আগে এই পাতা ও তারিখ হালনাগাদ করব।

আমাদের সঙ্গে কথা বলুন